logo

নিয়োগ দিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, বেতন ১ লাখ ৬০ হাজার

নিয়োগ দিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, বেতন ১ লাখ ৬০ হাজার
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ছবি: নিউ এইজ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: ১,৬০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।