Advertisement

আদ্‌-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট নিউজ
আদ্‌-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ

নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্‌-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের রান্নাঘর ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য ‘কিচেন ম্যানেজার’ পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

Advertisement

আবেদন প্রক্রিয়া ২ আগস্ট থেকে শুরু হয়েছে এবং ১৫ আগস্ট পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।

প্রতিষ্ঠানের নাম: আদ্‌-দ্বীন ফাউন্ডেশন

পদের নাম: কিচেন ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা: রান্নাঘরের স্টক ও ইনভেন্টরি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পুষ্টি সম্পর্কিত বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (মগবাজার)

মাসিক বেতন: ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, কর্মী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, শিক্ষা সহায়তা ভাতা

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন