ব্র্যাকে চাকরির সুযোগ, পাবেন পিতৃত্বকালীন ছুটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। স্বাস্থ্য ও পুষ্টি বিভাগে সিনিয়র মিডওয়াইফ পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৪ মে থেকে। আবেদন শেষ হবে ২৩ মে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: সিনিয়র মিডওয়াইফ।
আবেদনের যোগ্যতা: স্বনামধন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মিডওয়াইফারিতে ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। উন্নয়ন সংস্থা এবং এনজিও সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল কক্সবাজার (টেকনাফ, উখিয়া)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মেডিকেল ভাতা, মোবাইল বিল, বিমা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।





