সারা দেশে কনস্টেবল নিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন ফি ৪৫ টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। এসএসসি পাসেই আবেদন করা যাবে। আবেদন নেওয়া শুরু হবে ৫ মার্চ থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পুলিশ।
চাকরির ধরন : সরকারি।
পদসংখ্যা : ১টি।
লোকবল : নির্ধারিত নয়।
পদের নাম : ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।
আবেদনের যোগ্যতা : প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের জন্য—উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি। নারী প্রার্থীদের জন্য—উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন : পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি : প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।
বেতন-ভাতা : মাসিক বেতন ৯,০০০-২১,৮০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আবেদনের নিয়ম : আগ্রহীরা www.police.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি : টেলিটক প্রি-প্রেইড সিমের মাধ্যমে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে অফেরতযোগ্য হিসেবে ৪৫ টাকা পাঠাতে হবে।