logo

ওয়াল্টনে চাকরির সুযোগ, আছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা 

ওয়াল্টনে চাকরির সুযোগ, আছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। হেড শেফ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৭ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ওয়াল্টন হাই-টেক ইনডাস্ট্রিজ পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: একজন।

পদের নাম: হেড শেফ।

আবেদনের যোগ্যতা: হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। লাভ নিশ্চিত করতে খাদ্য ব্যয় নির্ধারণ, বাজেট প্রণয়ন, মজুত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শ্রম ব্যয় ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, লাভের অংশ, বছরে দুটি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা পাওয়া যাবে। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।