চাকরি আছে নগদে, সপ্তাহে ছুটি ২ দিন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। ডিজিটাল অ্যাসেট অ্যান্ড মার্কেটিং বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ড ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: একজন।
বিভাগ: ডিজিটাল অ্যাসেট অ্যান্ড মার্কেটিং।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ড ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। স্যোশাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট পরিকল্পনা এবং ক্যাম্পেইন পরিকল্পনা প্রণয়নে পারদর্শী হতে হবে। কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে দুদিন ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বিমা ও বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।