logo

পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ

পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

শেরপুর পুলিশ সুপারের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ থেকে ১৬তম গ্রেডে ৩ পদে ৬ কর্মী নিয়োগে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদনের শেষ সময় আগামী ২৬ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ সকল পদের জন্য ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন