ব্র্যাকনেটে জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেড। প্রতিষ্ঠানটির ফাইবার ট্রান্সমিশন বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে এ বিজ্ঞপ্তি দেয়া হয়। ১৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১৬ নভেম্বর।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাকনেট লিমিটেড
বিভাগের নাম: ফাইবার ট্রান্সমিশন
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ২২ থেকে ৩২ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
