Advertisement

অফিসার পদে চাকরি দিচ্ছে ঢাকা ব্যাংক

এশিয়া পোস্ট ডেস্ক
অফিসার পদে চাকরি দিচ্ছে ঢাকা ব্যাংক
প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২০ জুলাই ২০২৬ থেকে এবং আবেদন শেষ হবে ৩১ জুলাই ২০২৬।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি (ব্যাংক / পূর্ণকালীন)

পদসংখ্যা: নির্ধারিত নয়

লোকবল: নির্ধারিত নয়

পদের নাম: লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার

আবেদনের যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এলএল.বি ডিগ্রি। (পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম. ডিগ্রিধারী বা ব্যারিস্টারদের অগ্রাধিকার দেওয়া হবে)।

কোনো ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান অথবা স্বনামধন্য ল চেম্বারে সম্পর্কিত কাজে (অর্থ ঋণ মামলা, জারী মামলা, এন.আই. অ্যাক্ট, রিট ইত্যাদি) ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে (হাইকোর্টে প্র্যাকটিস করার অনুমতি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে)।

আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।