logo

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। রিজিওনাল হেড-ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ জুন থেকে। আবেদন শেষ হবে ২০ জুন।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: রিজিওনাল হেড।

আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ব্যাংকিং কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক বিধিবিধান সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল চট্টগ্রাম।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।