জনবল নেবে মেঘনা গ্রুপ, ৪০ বছরেও আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। টেরিটরি সেলস ম্যানেজার/এরিয়া সেলস ম্যানেজার (রাইস বাল্ক) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে গতকাল ২৫ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৪ মার্চ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
চাকরির ধরন : বেসরকারি।
পদসংখ্যা : ১টি।
লোকবল : নির্ধারিত নয়।
পদের নাম : টেরিটরি সেলস ম্যানেজার/এরিয়া সেলস ম্যানেজার (রাইস বাল্ক)।
আবেদনের যোগ্যতা : এমএ/বিএ পাস হতে হবে। মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কর্ম পরিকল্পনা তৈরিতে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে পাঁচ থেকে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (সাভার)।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।