নগদে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ আছে নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। হেড অব টেকনোলজি সিস্টেম অ্যান্ড অপারেশনস পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৮ জুন থেকে। আবেদন শেষ হবে ১৭ জুন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: একজন।
পদের নাম: হেড অব টেকনোলজি সিস্টেম অ্যান্ড অপারেশনস।
আবেদনের যোগ্যতা: বিএসসি পাস হতে হবে। সিএসই, ইইই, আইটি বা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষীকরণ হতে হবে। ব্যাংক, ফিনটেক স্টার্টআপ, টেলিযোগাযোগ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিমা, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
