ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। হেড অব আইসিসিডি পদে জনবল নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২২ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: হেড অব আইসিসিডি।
আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ব্যাংক কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সার্কুলার ও নির্দেশিকা, ব্যাসেল III, বাজার ঝুঁকি, আর্থিক উপকরণ ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে ১৬ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।