১৫০ কর্মী নেবে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রাইম অফিসার (পিও) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৯ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: ১৫০ জন।
পদের নাম: প্রাইম অফিসার (পিও)।
আবেদনের যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। উপস্থাপনায় দক্ষতাসম্পন্ন ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ১৫ হাজার থেকে ২২ হাজার টাকা। কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।