বাংলাদেশ চা বোর্ডে ১৩ পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ড। বিভিন্ন পদে মোট ৩৬ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৬ জুলাই থেকে এবং আবেদন শেষ হবে ২৫ আগস্ট।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চা বোর্ড
চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)
পদসংখ্যা: ১৩
লোকবল: ৩৬ জন
পদের নাম: প্রধান শিক্ষক (প্রাইমারি)
পদসংখ্যা: ০১ টি
যোগ্যতা: বি এড সহ ২য় শ্রেণীর স্নাতক। শিক্ষকতায় ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড: ১৪)
পদের নাম: খামার ও গুদাম সহকারী
পদসংখ্যা: ০১ টি
যোগ্যতা: কৃষি বিষয়ে ডিপ্লোমা। বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড: ১৪)
পদের নাম: পেশ ইমাম
পদসংখ্যা: ০১ টি
যোগ্যতা: আলিম অথবা সমমানের পরীক্ষায় পাশ এবং কোরআনে হাফেজ। ইমাম হিসাবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড: ১৪)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৫ টি
যোগ্যতা: বাংলা ও ইংরেজী টাইপিং এ যথাক্রমে ২০ ও ২০ শব্দ গতি সম্পন্ন (প্রতি মিনিটে) এবং এইচএসসি পাশ হতে হবে।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড: ১৬)
পদের নাম: সহকারী শিক্ষক (শরীর চর্চা)
পদসংখ্যা: ০১ টি
যোগ্যতা: শরীর চর্চায় ডিপ্লোমাসহ ২য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড: ১৬)
পদের নাম: জেনারেটর অপারেটর
পদসংখ্যা: ০২ টি
যোগ্যতা: ভারী ডিজেল ও পেট্রোল জেনারেটর ও ইঞ্জিন চালনায় অভিজ্ঞতাসহ ৮ম শ্রেণী পাশ।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড: ১৬)
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০২ (দুই) টি
যোগ্যতা: সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত। কোন সরকারী বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড: ১৬)
পদের নাম: কুক
পদসংখ্যা: ০১ টি
যোগ্যতা: অবশ্যই এস.এস.সি পাশ/সংশ্লিষ্ট বিষয়ে সমমানের কারিগরী প্রশিক্ষণধারী। রন্ধন কার্যে পারদর্শিতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন: ৮,৫০০–২০,৫৭০/- (গ্রেড: ১৯)
পদের নাম: দপ্তরি
পদসংখ্যা: ০১ টি
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে।
বেতন: ৮,৫০০–২০,৫৭০/- (গ্রেড: ১৯)
পদের নাম: গবেষণাগার সহকারী
পদসংখ্যা: ০১ টি
যোগ্যতা: ৮ম শ্রেণী পর্যন্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। মাঠে এবং গবেষণাগারে কায়িক পরিশ্রমের কাজ করতে সমর্থ ও ইচ্ছুক হতে হবে।
বেতন: ৮,৫০০–২০,৫৭০/- (গ্রেড: ১৯)
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৬ টি
যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন: ৮,২৫০–২০০১০/- (গ্রেড: ২০)
পদের নাম: চেইনম্যান
পদসংখ্যা: ০২ টি
যোগ্যতা: ৮ম শ্রেণী পর্যন্ত। স্বাস্থ্যবান ও কায়িক পরিশ্রম করতে ইচ্ছুক হতে হবে।
বেতন: ৮,২৫০–২০০১০/- (গ্রেড: ২০)
পদের নাম: কুক কাম বেয়ারার
পদসংখ্যা: ০২ টি
যোগ্যতা: ৮ম শ্রেণী পাস। সুস্বাস্থ্যের অধিকারী এবং রন্ধন কাজে সহযোগীতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৮,২৫০–২০০১০/- (গ্রেড: ২০)
অন্যান্য সুবিধা: সরকারি বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
.png)





