এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি

এসিআই মোটরস লিমিটেড সিনিয়র/সার্ভিস ইঞ্জিনিয়ার (ইয়ামাহা) পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ মার্চ থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি টিএ, মোবাইল বিল, লাভের শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: সিনিয়র/ সার্ভিস ইঞ্জিনিয়ার (ইয়ামাহা)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশনে বিএসসি
অন্যান্য যোগ্যতা: অটোমোবাইল এবং খুচরা যন্ত্রাংশ সম্পর্কে ভালো ধারণা। মোটরসাইকেল চালানোর দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যে কোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টিএ, মোবাইল বিল, লাভের শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।