ইউসিবিতে চাকরির সুযোগ

‘সাব-ব্রাঞ্চ ইনচার্জ’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)
পদের নাম: সাব-ব্রাঞ্চ ইনচার্জ
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কোর ব্যাংকিং সিস্টেম, এএমএল/কেওয়াইসি নিয়মাবলি ও বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। লক্ষ্যমাত্রা অর্জন, ঋণের ঝুঁকি মূল্যায়ন ও নেতৃত্বদানে দক্ষতা আবশ্যক।
অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

