logo

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, আবেদন গ্রহণ চলছে

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, আবেদন গ্রহণ চলছে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অফিসার ক্যাডেট পদে জনবল নেবে সংস্থাটি। ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের অধীন এ নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৩ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী।
পদের নাম : অফিসার ক্যাডেট। 
কোর্সের নাম : ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স
পদসংখ্যা : অনির্দিষ্ট
আবেদনের বয়স : ১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর 

শাখার নাম : আর্মি মেডিকেল কোর (পুরুষ/নারী)

শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের আগে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৯ থাকতে হবে। তবে যে কোনো পরীক্ষায় জিপিএ-৪.৫ এর কম থাকতে পারবে না।  

শাখার নাম : আর্মি ডেন্টাল কোর (পুরুষ/নারী)

শিক্ষাগত যোগ্যতা : বিডিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের আগে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৯ থাকতে হবে। তবে যে কোনো পরীক্ষায় জিপিএ-৪.৫ এর কম থাকতে পারবে না। 

শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের জন্য— উচ্চতা ১.৬৩ (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন ৫৭ কেজি (১২৬ পাউন্ড) 
নারী প্রার্থীদের জন্য— উচ্চতা ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)। ওজন ৪৮ কেজি (১০৫ পাউন্ড)।

বেতন-ভাতা : সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী। 

আবেদন ফি : আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২০০০ টাকা। টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ফি প্রদান করতে হবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।