logo

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ছবি: বাসস

রাজস্ব খাতভুক্ত ১১টি ক্যাটাগরিতে মোট ৮১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ১০ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর। নবম থেকে ২০তম গ্রেডের এসব পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

পদ: বৈজ্ঞানিক কর্মকর্তা

পদসংখ্যা: ৫০টি (৪০টি স্থায়ী ও ১০টি অস্থায়ী)

শিক্ষাগত যোগ্যতা: মাৎস্যবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) পাস বা প্রাণিবিজ্ঞান (মৎস্য) বা বিজ্ঞানের অন্য কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (সম্মান) পাস।

বেতন: ৯ম গ্রেড, ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

পদ: গ্রন্থাগারিক

পদসংখ্যা: ১টি স্থায়ী পদ

শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর পাস।

বেতন: ৯ম গ্রেড, ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

পদ: উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল)

পদসংখ্যা: ৫টি (২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)

শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট বিষয়ে চাকরির বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ১০ম গ্রেড, ৩২,০০০-৭৭,৩০০ টাকা

পদ: ফটোগ্রাফার

পদসংখ্যা: ১টি স্থায়ী পদ

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং ফটোগ্রাফিতে ডিপ্লোমা।

বেতন: ১১তম গ্রেড, ২৫,০০০-৬০,৫০০ টাকা

পদ: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫টি (২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন: ১৩তম গ্রেড, ২৪,০০০-৫৮,০০০ টাকা

পদ: হিসাবরক্ষক

পদসংখ্যা: ২টি অস্থায়ী পদ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস। অথবা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এবং হিসাবরক্ষণ-সংক্রান্ত কাজে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন: ১৪তম গ্রেড, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা

পদ: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি স্থায়ী পদ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস। অথবা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন: ১৪তম গ্রেড, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা

পদ: মোটর চালক (ভারী)

পদসংখ্যা: ৩টি স্থায়ী পদ

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। বিআরটিএ প্রদত্ত ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স।

বেতন: ১৫তম গ্রেড, ২২,৮০০-৫৫,২০০ টাকা

পদ: মোটর চালক (হালকা)

পদসংখ্যা: ২টি স্থায়ী পদ

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। পাশাপাশি বিআরটিএ প্রদত্ত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স।

বেতন: ১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা

পদ: স্পিডবোট চালক

পদসংখ্যা: ১টি স্থায়ী পদ

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। পাশাপাশি স্পিডবোট চালক হিসেবে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা

পদ: অফিস সহায়ক

পদসংখ্যা: ১০টি স্থায়ী পদ

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন: ২০তম গ্রেড, ২০,০০০-৪৮,৪০০ টাকা

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

আবেদনের যোগ্যতা: বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে আবেদন করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।