logo

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১১ ক্যাটাগরির (১১ থেকে ২০তম গ্রেড) পদে ২৩ কর্মী নিয়োগে ১৫ এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে ১০ মে পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম

১. পদের নাম: সুবেদার

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৪. পদের নাম: হাবিলদার

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৫. পদের নাম: নার্স

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন শুরু ১০ এপ্রিল

৬. পদের নাম: লাইনম্যান ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৭. পদের নাম: পাম্প অপারেটর

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৮. পদের নাম: আরমারার

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৯. পদের নাম: প্রজেক্টর অপারেটর

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১০. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১১. পদের নাম: বাবুর্চি

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১০ মে ২০২৬ তারিখে)। তবে  ১, ৪ ও ৮ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা, ৬ থেকে ১১ নম্বর পদের জন্য ৫০ টাকা এবং সব গ্রেডের অনগ্রসর নাগরিকদের ৫০ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে বা এখানে ক্লিক করুন।