logo

এসএসসি পাসেই ঢাকায় চাকরি দিচ্ছে মার্কিন দূতাবাস

এসএসসি পাসেই ঢাকায় চাকরি দিচ্ছে মার্কিন দূতাবাস
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

এসএসসি বা সমমান পাস প্রার্থীদের জন্য ঢাকায় চাকরির সুযোগ দিয়েছে মার্কিন দূতাবাস। জনবল নিয়োগের জন্য কার্পেন্টার রক্ষণাবেক্ষণ কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর।

প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা

পদের নাম: কার্পেন্টার রক্ষণাবেক্ষণ কর্মী

পদের সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস হতে হবে।

অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে বলা, পড়া ও লেখার সক্ষমতা প্রয়োজন। পাশাপাশি বাংলায় বলা, পড়া ও লেখায় ভালো কাজের জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: ভবনের কাঠামো, সাজসজ্জা এবং ফিক্সচার মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা

চাকরির ধরন: স্থায়ী ও পূর্ণকালীন

বেতন: মাসিক ৬১ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের মার্কিন দূতাবাসের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।