logo
Advertisement

সেলস কো-অর্ডিনেটর নিয়োগ দিচ্ছে ওয়ালটন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সেলস কো-অর্ডিনেটর নিয়োগ দিচ্ছে ওয়ালটন

চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। করপোরেট সেলস ক্যাবল বিভাগে সেলস কো-অর্ডিনেটর পদে জনবল নেওয়া হবে। ১৬ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২৭ মার্চ পর্যন্ত। 

আগ্রহীরা সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতনের পাশাপাশি থাকছে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সেলস কোঅর্ডিনেটর

বিভাগ: করপোরেট সেলস (ক্যাবল)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, বিশেষ করে এক্সেলে এবং সেলস বা ইআরপি সিস্টেমের সাথে পরিচিতি।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আরএ)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টিএ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, মুনাফার অংশ, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।