logo

হোন্ডায় চাকরির সুযোগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি 

হোন্ডায় চাকরির সুযোগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। এক্সিকিউটিভ-ফিল্ড সেলস (এরিয়া ইনচার্জ) নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: ৬ জন।

পদের নাম: এক্সিকিউটিভ-ফিল্ড সেলস (এরিয়া ইনচার্জ)।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা এমবিএ ডিগ্রি লাগবে। অটোমোবাইল, উৎপাদন ও বহুজাতিক কোম্পানি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৫ থেকে ৩২ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি এবং আইপিডি) স্বামী/স্ত্রী, সন্তান ও পিতা-মাতা), মাতৃকালীন বিমা এবং ছুটি নগদীকরণ।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।