এসএসসি পাসেই ১০৩৫ পদে পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতিতে ১০৩৫ ‘শিক্ষানবিশ লাইনম্যান’ নিয়োগে ২৬ এপ্রিল প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ মে ২০২৬ সকাল ৯টায় সংশ্লিষ্ট জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে দেখে নিন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান
পদসংখ্যা: ১০৩৫টি
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
বেতন স্কেল: শিক্ষানবিশকালে ১৫,৫০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ১৬,৬০০ টাকা
প্রাথীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
প্রাথীর বয়স: ১৮-২১ বছর (১৯ মে ২০২৬ তারিখে)
আবেদনের যোগ্যতা
- এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে
- উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ও স্ফিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে
আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকা সমমূল্যের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নিজ জেলার সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার-এর অনুকূলে জমা দিতে হবে
শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ: আগামী ১৯ মে ২০২৬, সকাল ৯টা (নিজ নিজ জেলার পল্লীবিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও দরকারি কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে);
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।