বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি ৬ পদে ৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী ৬ নভেম্বর।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি
পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা
বিভাগ: পরিচালন
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
আবেদনের যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ প্রথম শ্রেণি থাকতে হবে।
পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা
বিভাগ: হিসাব ও অর্থ
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
আবেদনের যোগ্যতা: এমকম/এমবিএ/এমবিএস ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ প্রথম শ্রেণি থাকতে হবে।
পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা
বিভাগ: মানবসম্পদ ও প্রশাসন/কোম্পানি সচিব
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
আবেদনের যোগ্যতা: এমএ/এমবিএ/এমএসএস ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ প্রথম শ্রেণি থাকতে হবে।
পদের নাম: বয়লার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস করতে হবে। ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বয়লার ইন্সপেক্টর কর্তৃক এ অথবা ডি গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।
পদের নাম: পাম্প অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বয়স: ১৮ থেকে ৩২ বছর
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।