logo

সাউথইস্ট ব্যাংকে চাকরি, ৪৮ বছরেও আবেদন

সাউথইস্ট ব্যাংকে চাকরি, ৪৮ বছরেও আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। হেড অব ব্রাঞ্চ পদে জনবল নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৫ মার্চ থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: হেড অব ব্রাঞ্চ। 

আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শাখা ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৪৮ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়। 

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।