সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

বেসরকারি ব্যানিজ্যিক ব্যাংক ‘সাউথইস্ট ব্যাংক পিএলসি’ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ‘জেও-এসইও’ পদে চাকরি দিচ্ছে ব্যাংকটি। আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে দেখে নিন সাউথইস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি
বিভাগের নাম: এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ক্রেডিট
পদের নাম: জেও-এসইও
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ/বিবিএ
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।