সিঙ্গাপুরে নির্মাণ খাতে ১০০ কর্মী নিয়োগ, আবেদন যেভাবে

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সিঙ্গাপুরের কনস্ট্রাকশন কোম্পানিতে কনস্ট্রাকশন ওয়ার্কার পদে শুধু সিঙ্গাপুর-ফেরত ১০০ দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। আগ্রহী কর্মীদের অবশ্যই সিঙ্গাপুরের নির্মাণ খাতের Building and Construction Authority (BCA) সনদ থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন বর্ণিত কাগজপত্র সঙ্গে নিয়ে এলে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপিবততে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার (Construction Worker)। বেতন সব পদে প্রতি ঘণ্টায় ২২ সিঙ্গাপুর ডলার। সব পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩৯ বছর। প্রতিদিন ১০ থেকে ১৩ ঘণ্টা কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম সুবিধা রয়েছে। সাপ্তাহিক ছুটি ১ দিন। সংশ্লিষ্ট কাজে সিঙ্গাপুরে ২ থেকে ৩ বছরের কাজের
অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির শর্তাবলি
• প্রার্থীকে অবশ্যই সিঙ্গাপুর ফেরত কর্মী হতে হবে;
• বেতন সিঙ্গাপুর ডলারে প্রদান করা হবে;
• থাকা এবং কর্মস্থলে যাতায়াত কোম্পানি প্রদান করবে, খাবার খরচ কর্মীকে বহন করতে হবে;
• সংশ্লিষ্ট কাজে সিংগাপুরে ২/৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে; চুক্তির মেয়াদ ০১ বৎসর (নবায়নযোগ্য);
• খাবারের খরচ কর্মীকে বহন করতে হবে এবং আবাসন কোম্পানি প্রদান করবে;
• কর্মীকে সিংগাপুরের শ্রমআইন অনুযায়ী মেডিকেল সুবিধা, হেলথ ইনস্যুরেন্স, সোশ্যাল ইনস্যুরেন্স সুবিধা প্রদান করা হবে; পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ০২ বৎসর থাকতে হবে;
• চাকুরিতে যোগদান এবং কর্ম চুক্তি শেষে ফেরত আসার বিমান ভাড়া কর্মীকে প্রদান করতে হবে;
সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য
আগামী ৬ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা)-এ সশরীরে উপস্থিত হয়ে নিয়োগকর্তার নিকট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যেসব সঙ্গে আনতে হবে
• সিঙ্গাপুরের নির্মাণ খাতে Building and Construction Authority (BCA) সনদ;
• প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদিসহ জীবন বৃত্তান্ত (ইংরেজিতে);
• সকল নতুন ও পুরাতন পাসপোর্টের মূল কপি;
• সিঙ্গাপুর গমনকারী কর্মীদের ভিসা ইস্যুর পর বোয়েসেল সার্ভিস চার্জ, প্রসেসিং ফি, সিঙ্গাপুরে কর্মীদের তিন দিনের প্রশিক্ষণ, মেডিকেল, ভিসা ফি, বহির্গমন ছাড়পত্র, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি, অগ্রিম কর এবং ভ্যাট ও ট্যাক্স বাবদ এবং বিমানভাড়া বাদে ২ লাখ ৫১ হাজার ৮৫০ টাকা বোয়েসেল বরাবর পে অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে।
• ওয়েবসাইট: (https://boesl.gov.bd/)
সতর্কতা
বোয়েসেল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান না করার অনুরোধ জানিয়েছে বোয়েসেল কর্তৃপক্ষ।


