নিয়োগ দিচ্ছে আশা, বেতন ৭৫ হাজার টাকা

এশিয়া পোস্ট ডেস্ক
নিয়োগ দিচ্ছে আশা, বেতন ৭৫ হাজার টাকা
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা (ASA)। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার, কমিউনিকেশন’ পদে ১ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আজ শুক্রবার (১০ জুলাই) থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনে। মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে নানা সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: আশা

পদের নাম: ম্যানেজার, কমিউনিকেশন

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুল টাইম

বেতন: ৭৫,০০০ টাকা (যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ)

সুযোগ-সুবিধা

১ বছর প্রবেশনাল পিরিয়ড শেষে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখী) এবং এমপ্লয়িজ গ্রুপ বেনিফিট ফান্ড।

প্রাথীর যোগ্যতা

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অপারেশনস

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর

আবেদনের যোগ্যতা

• মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ইংরেজি, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি।

• ডেভেলপমেন্ট সেক্টর বা এনজিওতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

• বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ ও লেখার দক্ষতা থাকতে হবে।

• ডিজিটাল মিডিয়া ও অ্যাডভোকেসি ক্যাম্পেইন পরিচালনার অভিজ্ঞতা এবং ফটোগ্রাফি/ভিডিওগ্রাফির বাস্তব জ্ঞান থাকা আবশ্যক।

• গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ জানা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। https://jobs.asabd.org/Job/ViewJob