কর্মী নেবে ওয়ালটন, ৩৫ বছরেও আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। মার্কেট মনিটর পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে গতকাল ৩১ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
চাকরির ধরন : বেসরকারি চাকরি।
পদ ও লোকবল : পদ একটি, লোকবল দুজন।
পদের নাম : মার্কেট মনিটর।
আবেদনের যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসায়িক সম্পর্ক জোরদারে অভিজ্ঞ হতে হবে। নতুন বিক্রয় ও বাজার উন্নয়নের সুযোগ চিহ্নিত করতে নিয়মিত বাজার, সাইট এবং করপোরেট পরিদর্শন পরিচালনায় দক্ষ হতে হবে। কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, লাভের শেয়ার, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।