logo

বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড। সিনিয়র অফিসার (ভ্যাট স্পেশালিস্ট) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৪ মে থেকে। আবেদন শেষ হবে ৩১ মে।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: একজন।

পদের নাম: সিনিয়র অফিসার।

আবেদনের যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএস/বিবিএ পাস হতে হবে। ভ্যাট রিটার্ন প্রস্তুতকরণ, সমন্বয় এবং ভ্যাট পরিপালন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।