পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২ পদে (১৬তম গ্রেডে) ৯ কর্মী নিয়োগে ৪ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৮ জুন থেকে শুরু হয়েছে এবংচলবে ৭ জুলাই পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৮টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
- স্প্রেডসিট, প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
- স্প্রেডসিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
কর্মস্থল: পটুয়াখালী
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৭ জুলাই ২০২৬ তারিখে)
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।