৯ পদে ১৯৭ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রাজস্ব খাতভুক্ত শূন্য ৯ পদে ১৯৭ জনকে নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হবে ১০ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৯ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
চাকরির ধরন: সরকারি।
পদসংখ্যা: ৯টি।
লোকবল: ১৯৭ জন।
১. পদের নাম: সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ১টি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
২. পদের নাম: ধর্মীয় শিক্ষক (ইসলাম)।
পদসংখ্যা: ১টি।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)।
পদসংখ্যা: ১টি।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
৪. পদের নাম: ড্রাইভার।
পদসংখ্যা: ১৩টি।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ভারী চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে।
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ৯টি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা)।
পদসংখ্যা: ১৬৫টি।
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমারে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৭. পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট।
পদসংখ্যা: ২টি।
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমারে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৮. পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৪টি।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমারে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৯. পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার।
পদসংখ্যা: ১টি।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে।
শারীরিক যোগ্যতা (ফায়ার ফাইটার পদের জন্য)
পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত।
মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ৬ ও ৭ নম্বর পদের জন্য ১ এপ্রিল ২০২৬ এ বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।