নিয়োগ দিচ্ছে কাতার চ্যারিটি

কাতার চ্যারিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানবিক ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থাটি প্রজেক্ট অফিসার (সাইট ইঞ্জিনিয়ার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কাতার চ্যারিটি
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
পদের নাম: প্রজেক্ট অফিসার (সাইট ইঞ্জিনিয়ার)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনো ক্ষেত্রে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: পেশাগত সনদ বা নিবন্ধন থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কমপক্ষে ৩বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


