মাগুরা জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে চাকরির সুযোগ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পরিষদ কার্যালয়, মাগুরা। প্রতিষ্ঠানটি ৩ পদে (১৩ থেকে ২০তম গ্রেডে) ৩ জন কর্মী নিয়োগে ১০ আগস্ট এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন চলবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদ কার্যালয়, মাগুরা
পদের নাম: সাঁটলিপিকার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১১ আগস্ট ২০২৬ তারিখে)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


