টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। গত ২৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে যা চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)
লোকবল নিয়োগ: ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিক্রয় কর্মীদের পর্যবেক্ষণ, তত্ত্বাবধান এবং প্রশিক্ষণ প্রদানে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: টি/এ, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, বিমা, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মাসিক বিক্রয় কমিশন। বিক্রয় ইনসেনটিভ (প্রোগ্রাম অনুযায়ী) এবং আরও অন্যান্য সুবিধাসমূহ কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

