logo

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, আবেদন এক্সিকিউটিভ পদের জন্য

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, আবেদন এক্সিকিউটিভ পদের জন্য
ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এ বিমান সংস্থাটি নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৮ সেপ্টেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বেদন ২৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে এবং চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: ৩৫,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২দিন, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: উত্তরা, ঢাকা

আবেদনের যোগ্যতা

  • ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে
  • বিমান সংস্থা, হোটেল-বিষয়ক কাজে দক্ষ হতে হবে
  • ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।