বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে সামরিক ভূমি ও ক্যান্টেমেন্ট অধিদপ্তর

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সামরিক ভূমি ও ক্যান্টেমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টেমেন্ট বোর্ডসমূহে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৯ থেকে ১১তম গ্রেডে ৭ পদে ৮৬ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে ১৩ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ জুলাই সকাল ৯টা থেকে শুরু হয়েছে এবং চলবে ৩১ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সামরিক ভূমি ও ক্যান্টেমেন্ট অধিদপ্তর
পদের নাম: সহকারী প্রকৌশলী
বিভাগ/বিষয়/দপ্তর: সিভিল
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: প্রভাষক
বিভাগ/বিষয়/দপ্তর: বাংলা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মনোবিজ্ঞান
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: প্রদর্শক
বিভাগ/বিষয়/দপ্তর: জীববিজ্ঞান
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
পদের নাম: সহকারী শিক্ষক
বিভাগ/বিষয়/দপ্তর: বাংলা
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) বিএড, ১২, ৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) বিএড ছাড়া
পদের নাম: জুনিয়র শিক্ষক
বিভাগ/বিষয়/দপ্তর: ইসলাম ও নৈতিক শিক্ষা; অনলাইনকোর্স
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ১২, ৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
পদের নাম: জুনিয়র শিক্ষক
বিভাগ/বিষয়/দপ্তর: চারু ও কারু কলা
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১২, ৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
পদের নাম: জুনিয়র শিক্ষক
পদসংখ্যা: ৬০টি
বেতন স্কেল: ১২, ৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
প্রর্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে
আবেদন যেভাবে: আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে এবং এখানে ক্লিক করুন।
.png)





