চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, কর্মস্থল ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। অডিট অফিসার (অফিসার এফএভিপি) পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ মে থেকে। আবেদন শেষ হবে ১ জুন।
প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: চারজন।
পদের নাম: অডিট অফিসার (অফিসার এফএভিপি)।
আবেদনের যোগ্যতা: স্নাতক পাস হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২২ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
