Advertisement

নিয়োগ দেবে এনসিসি ব্যাংক

এশিয়া পোস্ট ডেস্ক
নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি। সিভিল ইঞ্জিনিয়ার (ইও-এসইও): কমন সার্ভিস ডিভিশন পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৭ জুলাই থেকে এবং আবেদন শেষ হবে ২৫ জুলাই।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি

চাকরির ধরন: ফুল-টাইম (স্থায়ী)

পদসংখ্যা: উল্লেখ নেই (প্রয়োজনীয় সংখ্যক)

পদের নাম: সিভিল ইঞ্জিনিয়ার (ইও-এসইও), কমন সার্ভিস ডিভিশন

আবেদনের যোগ্যতা

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।

শিক্ষাজীবনে কোনো ৩য় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

ন্যূনতম ১৬ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে (সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন সুপারভিশন, প্রজেক্ট বা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট) ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।

কমার্শিয়াল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা করপোরেট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আইইবির সদস্যপদ থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।