মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ব্র্যাঞ্চ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। ব্যাংকিং আইন, প্রবিধান এবং হস্তান্তরযোগ্য দলিল আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল সিলেট।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।