এসিআইয়ে চাকরি, সপ্তাহে দুদিন ছুটিসহ আছে প্রভিডেন্ট ফান্ড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২১ মে থেকে। আবেদন শেষ হবে ২০ জুন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: দুইজন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: বিবিএ ডিগ্রিধারী হতে হবে। উৎপাদন, খাদ্য বা পানীয়, গ্রুপ অব কোম্পানি, রাসায়নিক শিল্প, প্রসাধন সামগ্রী সম্পর্কে জ্ঞান থাকতে হবে। চার থেকে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মেডিক্যাল ভাতা, সাপ্তাহিক দুই দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, লাভের অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
