টেকনিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা ট্রাস্ট

ইবনে সিনা ট্রাস্ট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ক্যাথ ল্যাব টেকনিশিয়ান’ পদে কর্মী নিয়োগে ৭ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৭ জুন থেকেই শুরু হয়েছে এবং চলবে ১৮ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ট্রাস্ট
পদের নাম: ক্যাথ ল্যাব টেকনিশিয়ান
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ন্যূনতম ৩০ বছর হতে হবে।
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
- ক্যাথ ল্যাব পদ্ধতিতে বিশেষ প্রশিক্ষণ থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
- ক্যাথ ল্যাব টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।