logo

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে রেশম উন্নয়ন বোর্ড

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে রেশম উন্নয়ন বোর্ড
ছবি : সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ১৬৭ কর্মী নিয়োগে ১৭ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন ২২ জুন থেকে শুরু হবে এবং চলবে ২১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী এ সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (বস্ত্র ও পাট মন্ত্রণালয়)

পদের নাম: সহকারী হিসাবরক্ষক

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা

  • ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • এমএস ওয়ার্ড,পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

পদের নাম: টেকনিক্যাল সুপারভাইজার

পদসংখ্যা: ৯৬টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

আবেদনের যোগ্যতা

  • উদ্ভিদবিদ্যা অথবা প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানসহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি থাকতে হবে

পদের নাম: ড্রাফটসম্যান

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

আবেদনের যোগ্যতা

  • বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে
  • সিভিল ড্রাফটিংএ ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১৮টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে
  • ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে
  • কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে

পদের নাম: এক্সপার্ট উইভার

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (ভোক) (টেক্সটাইল) উত্তীর্ণ হতে হবে
  • উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪৩টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।