ঢাকা ও খুলনায় চাকরি দিচ্ছে এসএমসি

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড প্রতিষ্ঠানটি গাইনি ও অবসটেট্রিক্স পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে দেখে নিন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: গাইনি ও অবসটেট্রিক্স
পদসংখ্যা: ০২টি
চাকরির যোগ্যতা:
ঢাকা ভিত্তিক পদ
এমবিবিএস (MBBS) ডিগ্রিসহ গাইনি ও অবস (Gynae & Obs.) বিষয়ে এমএস / এফসিপিএস (MS / FCPS) বা সমমানের উচ্চতর ডিগ্রি থাকতে হবে
হালনাগাদ Bangladesh Medical and Dental Council (BMDC) রেজিস্ট্রেশন থাকতে হবে
খুলনা ভিত্তিক পদ
এমবিবিএস (MBBS) ডিগ্রিসহ অন্তত ডিজিও (DGO) অথবা গাইনি ও অবস (Gynae & Obs.) বিষয়ে এমএস / এফসিপিএস (MS / FCPS) বা সমমানের উচ্চতর ডিগ্রি থাকতে হবে
হালনাগাদ Bangladesh Medical and Dental Council (BMDC) রেজিস্ট্রেশন থাকতে হবে
অতিরিক্ত যোগ্যতা: বর্তমানে কর্মরত কনসালটেন্টরাও আবেদন করতে পারবেন
অভিজ্ঞতা: ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা ও খুলনা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, গ্রুপ জীবন বিমা, স্বাস্থ্যসেবা স্কিম, ছুটির নগদীকরণ, ইত্যাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।