logo

বিজিবিতে চাকরির সুযোগ, আবেদন ফি মাত্র ৫৬ টাকা

বিজিবিতে চাকরির সুযোগ, আবেদন ফি মাত্র ৫৬ টাকা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বাহিনীতে ১০৫তম ব্যাচে ‘সিপাহি (জিডি)’ পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা যোগত্য পূরণ সাপেক্ষে আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ৫৬ টাকা। ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করা যাবে।

চাকরির বিবরণ

* প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
* ব্যাচ: ১০৫তম ব্যাচ
* পদের নাম: সিপাহী (জিডি)

আবেদনের যোগ্যতা

* এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
* এসএসসি বা সমমানের জিপিএ ন্যূনতম ৩ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।

প্রার্থীর বয়স: ১৯ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। (জন্মতারিখ ২০/০৭/২০০৩ থেকে ১৯/০৭/২০০৮–এর মধ্যে হতে হবে)। 

শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯ দশমিক ৮৯৫ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৭ দশমিক ১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

সাধারণ নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৩ দশমিক ৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।

অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)

রেজিস্ট্রেশনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ রেজিস্ট্রেশন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহীরা বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের ধাপগুলো হলো—

ধাপ-১: যোগ্যতা পরীক্ষা, ধাপ-২: রেজিস্ট্রেশন, ধাপ-৩: আবেদন ফি জমা, ধাপ-৪: শিক্ষাগত যোগ্যতা যাচাই, ধাপ-৫: ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এবং ধাপ-৬: অ্যাডমিট কার্ড ডাউনলোড।

আবেদন ফি: ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২ এপ্রিল ২০২৬।