logo

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে অ্যাপেক্স

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে অ্যাপেক্স
অ্যাপেক্সের লোগো। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬২ হাজার টাকা বেতন ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। ২০ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স

পদসংখ্যা: ১টি

বেতন: ৫০,০০০-৬২,০০০ টাকা (মাসিক)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: প্রশাসনিক কার্যক্রম বা ইভেন্ট সুষ্ঠুভাবে পরিচালনায় দক্ষতা।

অভিজ্ঞতা: ৪ থেকে ৬ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ), ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স পণ্যে 'অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট'।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।