বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে ১৮৬ অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগে ১ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
পদের নাম: ৮৯টি
পদসংখ্যা: ১৮৬টি
বেতন স্কেল: অধ্যাপক পদের বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩), সহযোগী অধ্যাপক পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪) এবং সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
প্রার্থীর বয়স: ২১ জুন ২০২৬ তারিখে অধ্যাপক পদে ৫৫ বছর, সহযোগী অধ্যাপক ৫০ বছর এবং সহকারী অধ্যাপক পদে ৪৫ বছরের মধ্যে হতে হবে
আবেদন ফি: রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে পূবালী ব্যাংক পিএলসি শাহবাগ শাখায় আবেদন ফি ৬০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।