আশুগঞ্জ পাওয়ার স্টেশনে দেওয়া হচ্ছে নিয়োগ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অর্থ ও হিসাব বিভাগে ‘নির্বাহী পরিচালক’ পদে কর্মকর্তা নিয়োগে ২০ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)
পদের নাম: নির্বাহী পরিচালক
বিভাগ: অর্থ ও হিসাব
চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)। ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে দুই দফা (প্রতিবার ৩ বছর করে) মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে
বেতন: ১,৪৯,০০০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর বয়স: ৪৫ থেকে ৬০ বছর (২০ জুন ২০২৬ তারিখে)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
আবেদনের যোগ্যতা
- ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে এমবিএ/এমকম ডিগ্রি থাকতে হবে
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়
- সরকারি খাত/রাষ্ট্রায়ত্ত কোম্পানি/বেসরকারি খাতে ন্যূনতম ১৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে পারবেন
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।






