চাকরি দিচ্ছে যমুনা গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ আছে একাধিক সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। সার্ভিস ইঞ্জিনিয়ার বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৮ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : যমুনা গ্রুপ।
চাকরির ধরন : বেসরকারি চাকরি।
পদ ও লোকবল : পদ একটি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম ও বিভাগ : সার্ভিস ইঞ্জিনিয়ারি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
আবেদনের যোগ্যতা : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস হতে হবে। দল পরিচালনার দক্ষতা থাকতে হবে। কমপক্ষে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবে। বয়স ৩৫ বছর থেকে ৪৫ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, টিএ/ডিএ, প্রতি বছর ইনক্রিমেন্ট, প্রণোদনা ও বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।